1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ চুনারুঘাট পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন। সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার বর্ণাঢ্য মিছিল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৮ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বাদ মাগরিব এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি চুনারুঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র মধ্যবাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মাহে রমজানের ফজিলত, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বিভিন্ন শ্লোগান দেন। পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
মিছিল শেষে আয়োজিত পথসভায় উপজেলা শাখার সভাপতি শাসমুল ইসলাম যাকীরের সভাপতিত্বে এবং সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রুবেল। প্রধান বক্তা ছিলেন যুবসেনার সিনিয়র সদস্য মাওলানা মোশাহিদ আলী।
এছাড়া বক্তব্য রাখেন পৌর ছাত্রসেনার সভাপতি ইমতিয়াজ আহমেদ সাজন, উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মোফাচ্ছির রহমান ইমন। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রসেনার সহ-সভাপতি খন্দকার হাছান রেজা, জুনায়েদুল ইসলাম লিটন, মাহমুদুল হাসান জুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এস. এম. আমির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন,
“মাহে রমজান রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। রমজান আমাদের সংযম, ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়।”
বক্তারা সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কুরআন তিলাওয়াত ও দান-সদকায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
এ সময় নেতৃবৃন্দ পবিত্র রমজান মাসের সম্মানার্থে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল গঠনে সরকারের প্রতি জোর আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে সিয়াম পালন করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট