1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মসজিদের তহবিল নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাওরা কান্দি গ্রামে মসজিদের তহবিলের হিসাব ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ফের দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ইফতারের মুহূর্তে এ সংঘর্ষ বাঁধে। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের অর্থ ব্যবস্থাপনা ও হিসাব-নিকাশ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামে বিরোধ চলে আসছিল। বিষয়টি কেন্দ্র করে সাবেক দুই ইউপি সদস্য সিরাজু উদ্দিন ও তাইতুলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। কয়েকদিন ধরেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি একই ইস্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হন এবং পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের একজন বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে ইফতারের সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে টেঁটা, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে নারীসহ অসংখ্য ব্যক্তি আহত হন। সংঘর্ষের সময় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে চলে যায়।
আহতদের মধ্যে রয়েছেন— জাবেদ মিয়া (২৫), সিরি ইসলাম (৪০), আব্দুল আমিন (৪৫), রুহন আমিন (৩২), রুজিনা খাতুন (৩৫), সুজাত (৩৫), রুপ মিয়া (৩০), আব্দুল খালেক (৫৫), সাবু মিয়া (৩০), ফনস মিয়া (২৫), হুমায়ন (১৮), বক্তর মিয়া (৩৫), তৌহিছুন ইসলাম (২২), শিপন মিয়া (২২), নাজমুল (২৫), তানভির হাসান (১৬)সহ আরও অনেকে।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট