1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুঃসাহসিক অভিযানে চুনারুঘাটে আটক শীর্ষ মাদক সম্রাট ফিরোজ মিয়া, এলাকায় স্বস্তি। অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে। চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা অনন্য দৃষ্টান্ত: অসহায় তরুণীর বিয়ের পুরো দায়িত্ব সামলালো সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎

চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক, গাড়ি জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৭১ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল চুনারুঘাট থানার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
মো. আব্দুর রউফ (৩৬), পিতা মৃত আব্দুস ছাত্তার, লাকী বেগম (২৬), পিতা মৃত ইলিয়াস, স্বামী আব্দুর রউফ—উভয়েই পনারগাঁও, ৮নং সাটিয়াজুড়ি ইউনিয়ন, চুনারুঘাট, হবিগঞ্জের বাসিন্দা। তাদের বর্তমান ঠিকানা সুনামগঞ্জ জেলার ছাতক থানার বড় কাপন, ৮নং ঝাউয়া বাজার এলাকা।
এছাড়া আটক অপর দুইজন হলেন— কাউসার আলম (২৭), পিতা মো. আমান উল্লাহ, গ্রাম মোহনপুর, ৪নং মোহনপুর ইউনিয়ন, সদর উপজেলা, সুনামগঞ্জ এবং সাব্বির রহমান (২৩), পিতা আব্দুল হাসেন, গ্রাম পনারগাঁও, ৮নং সাটিয়াজুড়ি ইউনিয়ন, চুনারুঘাট, হবিগঞ্জ।
ডিবি পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃত প্রধান আসামি আব্দুর রউফের বিরুদ্ধে চুনারুঘাট থানায় পূর্বের পাঁচটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট