1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে। চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা অনন্য দৃষ্টান্ত: অসহায় তরুণীর বিয়ের পুরো দায়িত্ব সামলালো সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১:০০ টায় চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের গোলগাঁও এলাকার মরা খোয়াই নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ মিজান মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও কয়েকজন দ্রুত পালিয়ে যায়।
আটককৃত মিজান মিয়া (২৮) পিতা কাজী নানু মিয়া, গ্রাম খিল বামৈ, মিরপুর, বাহুবল, হবিগঞ্জের বাসিন্দা। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান , জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট