1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির

মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৮০ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাঈদ গ্রামের জুনায়েদের কলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত জাকির হোসেন ভান্ডারুয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
অভিযানে নেতৃত্ব দেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল মিয়া। এ সময় এসআই শহিদুলসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল। অভিযানে তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট