1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

রেমা-কালেঙ্গা বনাঞ্চলে সুমন বাহিনীর তৎপরতা নিয়ে উদ্বেগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনাঞ্চলে চিহ্নিত গাছ পাচারকারী ও বনদুষ্কৃতিকারীদের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বনদস্যু সুমন বাহিনী নিজেদের আড়াল করতে বন বিভাগের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার স্থানীয় এলাকাবাসী সুমন বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার এবং বনাঞ্চলের নিরাপত্তা জোরদারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে গাছ কেটে বনসম্পদ ধ্বংস করছে। অথচ নিজেদের অপরাধ আড়াল করতে তারা উল্টো বন বিভাগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, বনদস্যুদের দৌরাত্ম্যে বনাঞ্চলের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে করে বনাঞ্চল রক্ষা পায় এবং অপরাধীরা আইনের আওতায় আসে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট