1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের প্রেরণা: হবিগঞ্জে শাম্মী আক্তার। সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহানের কবর জিয়ারত করলেন এমপি এস. এম. ফয়সল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন এডভোকেট সিরাজ আলী মীর ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আক্তার সাজু চুনারুঘাট-হবিগঞ্জসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুনারঘাটবাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার উপজেলা প্রশাসন চুনারুঘাটের পক্ষ থেকে এমপি শাম্মী আক্তারকে শুভেচ্ছা। হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন গণঅধিকার পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন হাফিজ তালুকদার

অভয়ারণ্য পরিদর্শনে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

পর্যটন সম্ভাবনা যাচাইয়ে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার পর্যটন সম্ভাবনা যাচাই ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক অভয়ারণ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম ও পর্যটকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পর্যটন খাতকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তর করা সম্ভব। তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পরিদর্শন সফরে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ মোহসীন উদ্দিন, বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটের কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, এবং জেলা প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যটন উন্নয়ন পরিকল্পনা, পর্যটকদের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং অভয়ারণ্যের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট