1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেফতার চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার চুনারুঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মুক্তাদির চৌধুরী গ্রেফতার

রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নে অবস্থিত স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত, সংস্কার ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় (১৭ এপ্রিল ২০২৬) স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে এবং রাণীগাঁওয়ের প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি সঞ্চালনা করেন জহিরুল ইসলাম রায়হান।
রাণীগাঁও ইউনিয়নটি হবিগঞ্জ জেলার একটি জনবহুল এলাকা। বাগান ও সমতল মিলিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধলক্ষ মানুষের বসবাস। অথচ এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য রয়েছে মাত্র একটি স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটি প্রায় ২৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও কোনো সংস্কার ছাড়াই নামমাত্র চালু রয়েছে।
নিয়ম অনুযায়ী এই কেন্দ্রে মেডিকেল অফিসার (Family Welfare), সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (FWV), মিডওয়াইফসহ একাধিক জনবল থাকার কথা থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে মাত্র একজন FWV দিয়েই কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
তবে গত ১৪ এপ্রিল থেকে ওই FWV মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় কেন্দ্রটি কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে ইউনিয়নের সাধারণ মানুষ চরম স্বাস্থ্যসেবা সংকটে পড়েছেন।
স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই কেন্দ্রে মেডিকেল অফিসার পদে বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে কেউ দায়িত্ব পালন করছেন না। অনুসন্ধানে জানা যায়, কেন্দ্রটির ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা এখানে দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেন।
এদিকে হাসপাতাল সংলগ্ন অধিকাংশ জায়গা স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকায় নতুন ভবন নির্মাণের জন্য পূর্বে দুইবার বরাদ্দ এলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে সামান্য অসুস্থতা নিয়েও সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবনের সংস্কার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে রাণীগাঁও ইউনিয়নের জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানেরও দাবি জানান আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট