1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন চুনারুঘাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় লিখিত অভিযোগ। সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত গ্রাম উন্নয়নে বৃক্ষরোপণ, স্কুল এলাকায় সাইনবোর্ড ও প্রবেশপথে গেইট নির্মাণের সিদ্ধান্ত অভয়ারণ্য পরিদর্শনে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী চুনারুঘাটে মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান
এমপি ফয়সলের পক্ষে অর্থ হস্তান্তর করলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আবু নাঈম হালিম।

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিক কলোনিতে দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকট বিরাজ করায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিল বাগানবাসী। বিশুদ্ধ পানির অভাবে শ্রমিক পরিবারগুলো দৈনন্দিন জীবনযাত্রায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছিল বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে বিষয়টি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ মোঃ ফয়সল মহোদয়ের সদয় দৃষ্টিতে উপনীত হলে, তাঁর সুযোগ্য পুত্র সৈয়দ শাফকাত আহমেদ (এমবিএ) মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ এপ্রিল ২০২৬) চন্ডিছড়া চা বাগানে একটি সাবমার্সিবল পাম্প ক্রয়ের লক্ষ্যে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এমপি ফয়সলের পক্ষে এ অর্থ বাগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আবু নাঈম (হালিম)।
এ সময় বাগানের ব্যবস্থাপক মোঃ সেলিমুর রহমান প্রাপ্তি স্বীকার করে বলেন, “এমন মানবিক কাজে সৈয়দ পরিবার যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। তবে এই অনুদান ও সহযোগিতা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।”
তিনি আরও জানান, দীর্ঘদিনের পানি সংকট নিরসনে এই অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শ্রমিক কলোনিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সহায়ক হবে।
এ সময় উপস্থিত বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা সহায়তা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাগানবাসী এই মহতী উদ্যোগের জন্য সৈয়দ শাফকাত আহমেদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট