
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় রাজপথের পরিচিত নেত্রী বারবার কারা নির্যাতিত শাম্মী আক্তার-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন।
শুভেচ্ছা বার্তায় মোঃ কামাল হোসেন বলেন, “বিএনপির দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারী একজন সাহসী ও পরীক্ষিত নেত্রী হিসেবে শাম্মী আক্তারের মনোনয়ন দলকে আরও শক্তিশালী করবে। তিনি নারীদের নেতৃত্বে অনুপ্রেরণা হয়ে থাকবেন এবং দেশ ও দলের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, শাম্মী আক্তারের মতো ত্যাগী নেত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রদান বিএনপির জন্য সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত।
শুভেচ্ছা বার্তায় তিনি শাম্মী আক্তারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, মোঃ কামাল হোসেন বর্তমানে চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রানীগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং রানীগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।