1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে এক কৃষককে মারধর: এক লাখ পনেরো হাজার টাকা চুরি চুনারুঘাটে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য চরমে: মিথ্যা মামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযান দেড় কোটি টাকার মালামাল ও ২টি যানবাহনসহ আটক  মসজিদের ভেতরে বৃদ্ধকে হত্যা, অভিযুক্ত গ্রেফতার রাজার বাজার বালুমহালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা আদায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ চলবে — এমপি সৈয়দ মোঃ ফয়সল বৃষ্টিতে মাধবপুরে জলাবদ্ধতা দ্রুত ব্যবস্থা নিয়ে জনভোগান্তি কমালেন এমপি সৈয়দ ফয়সল। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন

চুনারুঘাটে এক কৃষককে মারধর: এক লাখ পনেরো হাজার টাকা চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে এক কৃষককে মারধর করে তার গরু বিক্রির এক লাখ পনেরো হাজার টাকা চুরি করেছে একদল দুর্বৃত্ত। জানা যায়, গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারে নিরঞ্জন পালের স্বর্ণের দোকানের সামনে মধ্য পাকুড়িয়া গ্রামের কৃষক আফছর আহমদ মুসাইদ (৪০)কে গতিরোধ করে একই গ্রামের মর্তুজ আলীর ছেলে দিদার মিয়া (৫৫), দিদার মিয়ার ছেলে মোঃ জাবেদ মিয়া (২০) , মোঃ জুবেদ মিয়া (২০) ও শাকিব মিয়া (১৯) তাকে রামদা দিয়ে কুপিয়ে মাথায় জখম করে। এ সময় আক্রমণকারীরা মুসাইদের পড়নে

লুঙ্গির গুজে থাকা গরু বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মুসাইদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে সোমবার (৪ মে)
মুসাইদ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-২) আদালত হবিগঞ্জে মোঃ দিদার মিয়াকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট