1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে। চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা অনন্য দৃষ্টান্ত: অসহায় তরুণীর বিয়ের পুরো দায়িত্ব সামলালো সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন

চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন নোমান মিয়া, প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিক মোঃ নোমান মিয়া স্যাটেলাইট টিভি চ্যানেল এস-এর চুনারুঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় প্রেসক্লাবে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ইং রাত ৮টা ৩০ মিনিটে চুনারুঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সভা পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ সুমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান জলী, সদস্য মাসুদ আলম, দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া, জসিম মিয়া, আব্দুল হাই প্রিন্স, সাংবাদিক জিলানী আকঞ্জি, আলাউদ্দিনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা মোঃ নোমান মিয়ার এই নিয়োগকে চুনারুঘাটের সাংবাদিকতার ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তারা তার পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধান অতিথি চুনারঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন , চ্যানেল এস-এর মতো জাতীয় গণমাধ্যমে চুনারুঘাট উপজেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, মোঃ নোমান মিয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

মতবিনিময় সভায় মোঃ নোমান মিয়া তার উপর অর্পিত দায়িত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি সাংবাদিকতার নীতিমালা ও পেশাদারিত্ব বজায় রেখে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সর্বোচ্চ চেষ্টা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট