1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল কোর্টের অভিযান: ট্রাক্টর জব্দ, মেশিন ধ্বংস ও ৩ লাখ টাকা জরিমানা রেল স্টেশন পুনঃচালু ও ট্রেন স্টপেজের দাবিতে পরামর্শ সভা অনুষ্ঠিত “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে চুনারুঘাট থানার বিশেষ মহড়া অনুষ্ঠিত। সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন চুনারুঘাট পৌরসভার হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান হবিগঞ্জবাসী চুনারুঘাট-মাধবপুরে বাড়ছে প্রত্যাশা, রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন নোমান মিয়া, প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত। বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে সৌন্দর্যবর্ধক তোরণ গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন আমিষেই শক্তি, আমিষেই মুক্তি—স্লোগানে চুনারুঘাটে প্রডিউসার গ্রুপের নিবন্ধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত চুনারুঘাটে এক কৃষককে মারধর: এক লাখ পনেরো হাজার টাকা চুরি

চুনারুঘাট পৌরসভার হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : ১০ মে ২০২৬ (রবিবার) চুনারুঘাট পৌরসভার হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের (ব্যাকস্) নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় পৌর শহরের যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হলো—
১. তোহা বাজারের শেড উদ্ধার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন
আসন্ন পবিত্র ঈদুল আযহা বিবেচনায় ঈদের পরপরই পৌরসভার তোহা বাজারের শেডগুলো অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হবে। এরপর রাস্তার উপর বসে মাছ, সবজি ও ফলমূল বিক্রি করা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওই শেডে পুনর্বাসন করা হবে।
২. সিএনজি অটোরিকশার নির্ধারিত স্ট্যান্ডে চলাচল
যানজট নিরসনের লক্ষ্যে আগামী ১২ মে ২০২৬ (মঙ্গলবার) থেকে সিএনজি অটোরিকশাগুলোকে উত্তর বাজার ও দক্ষিণ বাজারের নির্ধারিত স্ট্যান্ডে অবস্থান করে চলাচল করতে হবে।
৩. ভারী যানবাহনের শহরে প্রবেশে সময়সীমা নির্ধারণ
আগামীকাল ১১ মে (সোমবার) থেকে মালবাহী ভারী যানবাহনের শহরে প্রবেশ
সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।
৪. শহরের ভেতরে লোড-আনলোড বন্ধ
শহরের অভ্যন্তরে পণ্য বা মালামাল গাড়িতে লোড ও আনলোড সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।
৫. ব্যাটারিচালিত অটোরিকশা চলমান রাখতে নির্দেশনা
ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে সবসময় চলন্ত অবস্থায় থাকতে হবে, কোথাও দাঁড়িয়ে থাকা যাবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগকে সহায়তার জন্য পৌরসভার পক্ষ থেকে ৪ জন ট্রাফিক সহকারী নিয়োগ করা হবে। এই সিদ্ধান্তও ১২ মে মঙ্গলবার থেকে কার্যকর হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, পৌর শহরের শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সকল ব্যবসায়ী ও যানবাহন চালকদের সিদ্ধান্তগুলো মেনে চলার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট