1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

গাঁজা সেবনের অপরাধে ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:চুনারুঘাট উপজেলায় গাঁজা সেবনের অপরাধে সাতজনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ; চুনারুঘাট থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বুধবার (১৩ মে ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের চেগানগর নতুন ব্রিজ সংলগ্ন একটি বাড়ির দোতলায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই স্থানে ৭ জন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে উক্ত স্থানে নিয়মিতভাবে মাদক সেবন করে আসছিল।
আটককৃত সকল ব্যক্তি মাদক সেবনের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
আটককৃতদের দোষ স্বীকারের ভিত্তিতে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুযায়ী প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ৬ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আনুমানিক ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এর মধ্যে কিছু অংশ আলামত হিসেবে সংরক্ষণ করে বাকিটা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, চুনারুঘাট উপজেলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট