1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল Eskuf ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ গোলচত্বর হাইওয়ে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সিলেট থেকে ঢাকাগামী এমআর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য Eskuf ফেন্সিডিল বহন করছে।
সংবাদের ভিত্তিতে নতুনব্রীজ গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মোঃ নাজমুল হোসাইন নাহিদ (২০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দখল থেকে ১০০ বোতল Eskuf ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
আটক নাজমুল হোসাইন নাহিদের বাড়ি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর এলাকার বটেরতল গ্রামে। তিনি মোঃ মস্তফার ছেলে।
চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট