1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণের চেইন স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক অবৈধ বালুঘাট থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ। চুনারুঘাটে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ মাধবপুরে এমপি এস এম ফয়সলকে সম্মিলিত সনাতনী সমাজের গণসংবর্ধনা। জাতীয় উদ্যানে সেগুনগাছ চুরি: থানায় মামলা, তদন্ত ও অভিযান অব্যাহত। ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন এম নাসের রহমান মাধবপুরে চা বাগানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ছাগল বিতরণ

মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণের চেইন স্টাফ রিপোর্টারঃ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃমৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকায় এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই দুর্ধর্ষ সদস্যকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫টা ৩৮ মিনিটে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা থেকে এক নারী তার সন্তানসহ অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সৈয়ারপুর এলাকার লক্ষীবালা স্কুল রোডের কালী মন্দির সংলগ্ন পাকা সড়কে পৌঁছালে তিন ছিনতাইকারী একটি লাল রঙের মোটরসাইকেল নিয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে সিলেট জেলা ও মেট্রোপলিটন এলাকায় টানা তিনদিন অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গত ২১ মে সিলেট নগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে জাহাঙ্গীর আলম (৪২) ওরফে “মরা জাহাঙ্গীর”কে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ সুরমা থানার পূর্ব ছিরামপুর এলাকার আফতাব মিয়ার ছেলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকা থেকে একই চক্রের সদস্য আকমল হোসেন (৩৯)কে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ সুরমা থানার চান্দাই এলাকার আবুল হোসেনের ছেলে।
ধৃত আসামিদের দেওয়া তথ্যমতে, সিলেট নগরীর শিববাড়ী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আন্তঃজেলা এই ছিনতাইকারী চক্রের সদস্যরা মোটরসাইকেলযোগে সিলেট থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এসে নারীদের অনুসরণ করত। নির্জন স্থান পেলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত তারা।
এছাড়া গত ১০ জুন ২০২৫ সালে মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় একই কায়দায় এক নারীর স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনাতেও এই চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিনের তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ওরফে “মরা জাহাঙ্গীর” এর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, দ্রুত বিচার ও দস্যুতা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ইতিপূর্বে ১৫ বছরেরও বেশি সময় কারাভোগ করেছেন।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমার নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খায়েরের তত্ত্বাবধানে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট