1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নারীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আত্মনির্ভরশীল সমাজ গঠনের লক্ষ্যে “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলার রানীগাঁও ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গালিব চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমেনা আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর ফলে তারা ডিজিটাল সেবার আওতায় আরও কার্যকরভাবে যুক্ত হওয়ার পাশাপাশি আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ গালিব চৌধুরী বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা শুধু নিজেদের উন্নয়নই নয়, পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই নারীদের ডিজিটাল শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা সময়ের দাবি।

প্রকল্পের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট ব্যবহার, অনলাইন সেবা গ্রহণ, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রকল্প নারীদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করে ডিজিটাল বাংলাদেশ গঠনের অভিযাত্রাকে আরও বেগবান করবে এবং নারীদের সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট