1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাটে যৌথ অভিযানে মাদক কারবারি আটক, ৬ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে এক নারীকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ, চুনারুঘাট থানা পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে কালিনগর গ্রামের বাসিন্দা মোসাঃ লেবুচাঁন বেগম (পিতা-মৃত কাছম আলী)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লেবুচাঁন বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(১৬) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় জব্দকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদির মধ্যে প্রয়োজনীয় কিছু আলামত হিসেবে সংরক্ষণ করা হয় এবং অবশিষ্ট মাদকদ্রব্য পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুনারুঘাটে সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট