1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির

প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধুলিয়াখাল রানংগের গাঁও এলাকায় প্রতারণার মাধ্যমে একটি মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মালিকপক্ষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুজুকি হায়াতি মোটরসাইকেল, যার রেজিস্ট্রেশন নম্বর হবিগঞ্জ হ-১১-৬২৪৪, প্রতারণার কৌশল অবলম্বন করে হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। এ ঘটনায় ফজলুল হক, পিতা অজ্ঞাত, নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে।
মালিকপক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি কৌশলে বিশ্বাস অর্জন করে মোটরসাইকেলটি নিজের দখলে নেন এবং পরবর্তীতে তা ফেরত দিতে গড়িমসি করেন। একপর্যায়ে মোটরসাইকেলটি আর উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের সুদৃষ্টি কামনা করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট