1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট, কয়েকটি দোকান তালাবদ্ধ। শ্রীমঙ্গলের চা-শ্রমিকের জীবনসংগ্রামের গল্প শুনলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট, কয়েকটি দোকান তালাবদ্ধ। র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান: শায়েস্তাগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে জি ওয়ান বেকারিতে মোবাইল কোর্টের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা চুনারুঘাট প্রেসক্লাবের অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চিকিৎসার জন্য অনিতা মুন্ডার পাশে দাঁড়ালেন প্রবাসী মামুন চৌধুরী প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে বান্দরবানের তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংরক্ষিত বনেই সিন্ডিকেটের রাজত্ব: সাতছড়িতে অবৈধ হোটেলের রমরমা ব্যবসা। রাজনীতিতে তারুণ্যের উজ্জ্বল প্রতিচ্ছবি সাবেক ছাত্রনেতা সৈয়দ আবু নাঈম হালিম

বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট, কয়েকটি দোকান তালাবদ্ধ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায়ের লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পৌরসভা প্রশাসন। পৌরসভার মান্যবর প্রশাসক গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে দেখা যায়, বাজারের বেশ কয়েকটি দোকান দীর্ঘদিন যাবৎ বৈধ ট্রেড লাইসেন্স নবায়ন বা সংগ্রহ না করেই ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসছিল। এ কারণে সংশ্লিষ্ট দোকান মালিকদের সতর্ক করার পাশাপাশি কয়েকটি দোকান সাময়িকভাবে তালাবদ্ধ করে দেওয়া হয়।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বৈধ ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী জানান, পৌর এলাকার শৃঙ্খলা বজায় রাখা এবং রাজস্ব আদায় নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি সকল ব্যবসায়ীদের দ্রুত বকেয়া পরিশোধ করে বৈধ কাগজপত্র হালনাগাদ করার আহ্বান জানান।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট