
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে মানুষের কঙ্কালসদৃশ হাড়গোড় ও একটি মাথার খুলি পড়ে থাকতে দেখা গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘিরে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসপাতালের বহির্বিভাগে আসা রোগী ও স্বজনরা গেটের সামনে হঠাৎ হাড়গোড় ও মাথার খুলি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর দ্রুত হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল দেখা দেয় এবং ঘটনাস্থলে ভিড় জমে যায়।
স্থানীয়রা ধারণা করছেন, এগুলো মানুষের কঙ্কালের অংশ হতে পারে। তবে কীভাবে এবং কোথা থেকে এসব হাড়গোড় সেখানে এলো, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।