1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে নিরোদ কুমার সিংহের বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস জব্দ, আটক ১ চুনারুঘাট শেকড় সামাজিক সংগঠন এর ১১তম গৃহ মেরামতের জন্য অনুদান প্রদান চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার। চুনারুঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন সাতছড়ির ত্রিপুরা পল্লীর বসতঘরে অজগরের বাচ্চা, পরে উদ্যানে অবমুক্ত হবিগঞ্জ সদর হাসপাতালে কঙ্কালসদৃশ হাড়গোড় ও মাথার খুলি নিয়ে চাঞ্চল্য বনের ভেতর বনের কাঠ জ্বালিয়ে রান্না, হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমান চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্য যোগদান।

হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস জব্দ, আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে একজনকে আটক করা হয়।
রবিবার (৫ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলীসহ ডিবির অন্যান্য সদস্যরা।
অভিযানকালে একটি কালো রঙের মাইক্রোবাস (রেজি. নং: ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭) তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা এবং মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের বাসিন্দা মো. জুয়েল মিয়া (২৫)। তিনি আহাদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে। :::**

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট