1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীগঞ্জ বাজারে সরকারি রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো অবৈধ স্থাপনা খোয়াই নদীর ভাঙনে ঝুঁকিতে নালমুখের রবিদাস পাড়া, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও গালিব চৌধুরী শ্রীমঙ্গল লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার চুনারুঘাটে এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়, মোবাইল কোর্টে ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে বসতঘর ভাঙনের আশঙ্কা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদক নির্মূলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মীর সিরাজ গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে নিরোদ কুমার সিংহের বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস জব্দ, আটক ১ চুনারুঘাট শেকড় সামাজিক সংগঠন এর ১১তম গৃহ মেরামতের জন্য অনুদান প্রদান চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খোয়াই নদীর ভাঙনে ঝুঁকিতে নালমুখের রবিদাস পাড়া, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও গালিব চৌধুরী

নোমান মিয়া
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের নালমুখ বাজার সংলগ্ন এলাকায় খোয়াই নদীর ভয়াবহ ভাঙন নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীভাঙন দ্রুত বিস্তৃত হচ্ছে। এতে হরিজন সম্প্রদায়ের রবিদাস পাড়ার অন্তত ১৫টি পরিবার ঘরবাড়ি হারানোর আশঙ্কায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থল পরিদর্শন করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব গালিব চৌধুরী। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা হরিজন সম্প্রদায়ের মানুষের পাশে প্রশাসন সবসময় থাকবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে নদীভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং নালমুখ বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা ক্ষতির মুখে পড়বে। তাই জরুরি ভিত্তিতে নদীতীর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট