1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীগঞ্জ বাজারে সরকারি রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো অবৈধ স্থাপনা খোয়াই নদীর ভাঙনে ঝুঁকিতে নালমুখের রবিদাস পাড়া, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও গালিব চৌধুরী শ্রীমঙ্গল লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার চুনারুঘাটে এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়, মোবাইল কোর্টে ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে বসতঘর ভাঙনের আশঙ্কা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদক নির্মূলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মীর সিরাজ গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে নিরোদ কুমার সিংহের বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস জব্দ, আটক ১ চুনারুঘাট শেকড় সামাজিক সংগঠন এর ১১তম গৃহ মেরামতের জন্য অনুদান প্রদান চুনারুঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাজীগঞ্জ বাজারে সরকারি রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো অবৈধ স্থাপনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯ নম্বর ইউনিয়নের গাজীগঞ্জ বাজারে সরকারি এলজিইডির রাস্তা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত বিজ্ঞ এডিএম কোর্টের আদেশের ভিত্তিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সরকারি রাস্তার ওপর নির্মিত বসার পাকা স্থাপনা, যানবাহন চলাচলের জন্য তৈরি অবৈধ পাকা স্লোপ এবং মার্কেটের সম্প্রসারিত পাকা ঢালাই অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা রাস্তার প্রতিবন্ধকতা দূর হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি রাস্তা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট