1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়তে জেলা পুলিশের মতবিনিময় সভা, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, মোবাইল কোর্টের কঠোর হুঁশিয়ারি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত চুনারুঘাটের নিম্নাঞ্চল পরিদর্শনে ইউএনও গালিব চৌধুরী গাজীগঞ্জ বাজারে সরকারি রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো অবৈধ স্থাপনা খোয়াই নদীর ভাঙনে ঝুঁকিতে নালমুখের রবিদাস পাড়া, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও গালিব চৌধুরী শ্রীমঙ্গল লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার চুনারুঘাটে এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়, মোবাইল কোর্টে ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে বসতঘর ভাঙনের আশঙ্কা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদক নির্মূলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এডভোকেট মীর সিরাজ গাজীপুর হাই স্কুল এন্ড কলেজে নিরোদ কুমার সিংহের বিদায় সংবর্ধনা

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, মোবাইল কোর্টের কঠোর হুঁশিয়ারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের পূর্ব হাসারগাঁও (চৌপট) এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় এলাকাবাসী জানান, এসব মেশিন ও পাইপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি নদীর তীর ভাঙনের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছিল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের জানানো হয় যে, পূর্ব হাসারগাঁও এলাকার এই স্থানটি কোনো অনুমোদিত বালুমহালের সীমানার মধ্যে নয়। ফলে সেখানে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে পুনরায় এ এলাকায় অবৈধ বালু উত্তোলনের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ, পরিবেশ রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট