1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চুনারুঘাট বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত সাতছড়ি জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ হোটেল। হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল মদ ও মিনি পিকআপ উদ্ধার, আটক ১। হবিগঞ্জ ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ষাড়েরকোনা কমিউনিটি ক্লিনিক দখলমুক্ত করতে ইউএনও’র উচ্ছেদ অভিযান মাদকমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়তে জেলা পুলিশের মতবিনিময় সভা, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, মোবাইল কোর্টের কঠোর হুঁশিয়ারি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত চুনারুঘাটের নিম্নাঞ্চল পরিদর্শনে ইউএনও গালিব চৌধুরী

চুনারুঘাট বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় বাজারে অবস্থিত মেসার্স মন্টি স্টোরসহ বেশ কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দোকানগুলোতে বিভিন্ন ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হয়। বিশেষ করে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং তালিকায় উল্লেখিত দামের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মেসার্স মন্টি স্টোরের মালিক মন্টি রায়কে ৩ হাজার টাকা, মো. মোস্তফাকে ৪ হাজার টাকা এবং মো. আব্দুল কাইয়ুমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১১ হাজার টাকা।
এছাড়াও অভিযান চলাকালে দোকান থেকে মেয়াদোত্তীর্ণ দুই বস্তা মসলা জব্দ করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট দোকান মালিকদের ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা, সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী  জানাব, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট