1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে উদ্ধারকৃত তিনটি ময়না পাখি চিকিৎসা ও পরিচর্যা শেষে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে আনুষ্ঠানিকভাবে পাখিগুলো অবমুক্ত করা হয়। এর আগে গত ১৬ জুলাই শিকারিদের কাছ থেকে তিনটি ময়না পাখি উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত পাখিগুলোকে কয়েকদিন ধরে প্রয়োজনীয় সেবা ও পরিচর্যা প্রদান করা হয়। পরে সুস্থ হয়ে ওঠায় সেগুলোকে তাদের প্রাকৃতিক আবাসস্থল সাতছড়ি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।
পাখি অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ওয়াইল্ডলাইফ রেঞ্জের রেঞ্জার মাহমুদ হোসেন, সাতছড়ি রেঞ্জের রেঞ্জার মোবারক হোসেন, সাতছড়ি কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভাপতি শফিকুল ইসলাম, চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি নোমান মিয়া, সাংবাদিক মাসুদ আলম, জসিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বন বিভাগের কর্মকর্তারা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। তারা সকলকে বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় পরিবেশপ্রেমীরা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং বন্যপ্রাণী রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট