1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি: জালালাবাদ এসোসিয়েশন হলো রাজধানী ঢাকা মহানগরীতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা) মানুষের একটি ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠন। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর, ১৯৪৮ সালে ঢাকার বুকে এই অঞ্চলের মানুষের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

তবে নির্দিষ্ট মেয়াদ পর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ৩১ জুলাই শুক্রবার।

এতে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম সজল চুনারুঘাটের বাসিন্দা। একজন পেশাদার প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা। এবং একজন সমাজকর্মী, যিনি বর্তমানে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা-এর গুরুত্বপূর্ণ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন।

তিনি সরকারি চাকুরির পাশাপাশি বৃহত্তর সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) ঢাকাবাসীদের কল্যাণমূলক এবং ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালনায় তাঁর কর্ম, সততা ও মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমেই তিনি ২ বারের দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ার আস্থা অর্জন করেছেন।

তাই যিনি মানুষের আস্থা অর্জন করতে পারেন, তিনিই একটি সংগঠনকে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে এগিয়ে নিতে পারেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে যুক্ত আছেন, যার মধ্যে এসোসিয়েশনের নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও জনসেবামূলক উদ্যোগ উল্লেখযোগ্য।

ভোটারদের প্রতি আহ্বান- অভিজ্ঞ নেতৃত্ব ও সমৃদ্ধ জালালাবাদ গড়তে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো: শফিকুল ইসলাম সজলকে আপনার মূল্যবান ভোট দিন।

📅 ভোটগ্রহণের তারিখ: ৩১ জুলাই ২০২৬
রোজ: শুক্রবার

🕘 সময়: সকাল ৯:০০টা – বিকেল ৪:০০টা পর্যন্ত

📍 ভোটের স্থান: বিয়াম মিলনায়তন, ইস্কাটন, ঢাকা।

আসুন, আমরা সবাই মিলে যোগ্য নেতৃত্বকে বিজয়ী করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট