
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চুনারুঘাটের মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক তরফদার আবিদ।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান ও মান, পবিত্র জীবনী, কর্মময় জীবন এবং তাঁর মহান আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সুন্দর চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. বদিউজ্জামাল সুমন, সিনিয়র শিক্ষক ও সম্মানিত দাতা সদস্য চৌধুরী মামুন ইউসুফ রেজা, প্রভাষক মো. হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক কেফায়েত উল্লাহ, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, মোছা. বিলকিস আক্তার, মো. আজহারুল ইসলাম চৌধুরী ও আদনান সামী গানীম।
এ সময় প্রতিষ্ঠানের সকল সম্মানিত প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল জলিল।
অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।