1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে তাঁতীলীগ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান জামাল মিয়া গ্রেপ্তার সুন্দ্রাটিকিতে শিক্ষার প্রসারে ব্যতিক্রমী উদ্যোগ: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাবেক মেয়র জনাব নাজিম উদ্দীন শামসু, অধ্যক্ষ মো. ফজলুল হক তরফদার, সাবেক কাউন্সিলর জালাল তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
প্রধান অতিথি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করা হলে তাদের নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে।
বিভিন্ন কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট