1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবককে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান খাঁন, সম্পাদক নোমান মিয়া চুনারুঘাটে মসজিদের জমি কেটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মতবিনিময় সভা স্বপ্নের সীমানা ছাড়িয়ে চুনারুঘাটের নাজমুন্নাহার নাঈম এখন বোয়ালমারীর এসিল্যান্ড চুনারুঘাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার

চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, পৃথক অভিযানে প্রথমে মোঃ কাজল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।
অভিযানকালে গ্রেপ্তারকৃত কাজল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি প্লাস্টিকের বস্তার ভেতর নীল রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অপরদিকে, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে চুনারুঘাট পৌরসভার চন্দনা ধলাইরপাড় এলাকার একটি স’মিলের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে আভিযানিক দল। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মোঃ রবিন মিয়া (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের মোঃ লোকমান মিয়ার ছেলে।
দুটি পৃথক অভিযানে মোট ৪৭ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট