1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান, প্রধান অতিথি চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম চুনারুঘাটে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব

চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান, প্রধান অতিথি চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের জোয়ার মাগুরউন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোজাম্মেল হক, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, ব্যারিস্টার হাবিবুল্লাহ সোহেল, মাস্টার মো. আব্দুল ওয়াদুদ খান, মো. আব্দুল হাই চৌধুরী ছগির ও মো. গিয়াস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শামসুল হক তালুকদার জুয়েলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ উদ্যোগের ফলে এলাকার অনেক মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।
আয়োজক শামসুল হক জুয়েল জানান, মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাঁরা কাজ করে যাবেন।
স্থানীয়রা এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট