1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

মহান মে দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা সিএনজি মালিক শ্রমিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয়। উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী নেতা তোতা মিয়া। এছাড়াও র‍্যালিতে সার্জেন্ট মঞ্জু মিয়া সহ সিএনজি মালিক ও শ্রমিক সমিতির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও সদস্য অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট সিএনজি মালিক/শ্রমিক সমিতির আহ্বায়ক হাফিজ জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএনজি মালিক শ্রমিক সমিতির সদস্য সচিব শফিক মিয়া মহালদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং একটি সুন্দর ও কর্মবান্ধব পরিবেশ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম শ্রমিকদের আইনি অধিকার সম্পর্কে আলোকপাত করেন এবং যেকোনো প্রয়োজনে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন।
উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সিএনজি মালিক/শ্রমিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক
চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সিএনজি মালিক/ শ্রমিক সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র নাজিমুদ্দিন শামসু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর জালাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সেলিম চৌধুরী, শ্রমিক নেতা খলিলুর রহমান, আবু রায়হান সুমন, শফিক মিয়া, শাহজাহান মিয়া, আবু তাহের, আমিরুদ্দিন, জয়নাল মিয়া, তাহির মিয়া, সুয়েল মিয়া, অর্থ সম্পাদক বাবু মীর পাল, সাংগঠনিক সম্পাদক এইচ এম সেলিম এবং শ্রমিক নেতা তৈফিক মিয়া মজুমদার, কাজল মিয়া, কামাল মিয়া ও সেলিম মিয়া প্রমুখ।
বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। তারা ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সর্বদা প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তারা চুনারুঘাটের সিএনজি মালিক ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
পুরো অনুষ্ঠান জুড়ে শ্রমিক ও মালিকপক্ষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট