1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ

চুনারুঘাটের গর্ব: কারাতে খেলোয়াড় রাবেয়া সুলতানা মিমের স্বর্ণজয়।

নোমান আহমেদ
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি কন্যা, কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক রাবেয়া সুলতানা মিম ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। এই অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি চুনারুঘাট তথা সারা দেশের ক্রীড়াঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। রাবেয়া সুলতানা চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ হাতুন্ডা এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয় ভলিবল দলের খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দামের সহধর্মিণী ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য। মিম তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফলেই এই স্বর্ণপদক অর্জন সম্ভব হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠন ও প্রশিক্ষকদের মতে, মিমের এই সাফল্য চুনারুঘাটের তরুণ-তরুণীদের জন্য একটি অনুপ্রেরণা। তাঁর এই অর্জন প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রমের মাধ্যমে যে কেউ আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হতে পারে। এই স্বর্ণজয় শুধু মিমের ব্যক্তিগত সাফল্য নয়, এটি চুনারুঘাটের ক্রীড়া উন্নয়নের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই অর্জন ভবিষ্যতে আরও অনেক তরুণ-তরুণীকে ক্রীড়া জগতে এগিয়ে আসার প্রেরণা জোগাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট