1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে রিমনের অপকর্ম, জেলা শাখার তীব্র প্রতিবাদ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি:, ১১ মে ২০২৫: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোঃ রিমন নামের এক ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার নেতাকর্মীদের সাথে তোলা একটি ছবি ব্যবহার করে নিজেকে স্থানীয় সমন্বয়ক হিসেবে দাবি করছেন। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির জেলা শাখা।
হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে মোঃ রিমনের এই দাবির কোনো সাংগঠনিক ভিত্তি নেই। তিনি জেলা কমিটির কোনো সদস্য নন এবং সংগঠনের সাথে তার কোনো প্রকার সম্পর্ক নেই।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উক্ত ব্যক্তি এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত। তিনি এসব অপকর্মে বৈছাআ’র নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাফ জানিয়েছে যে রিমনের কোনো অপকর্মের দায়ভার সংগঠন নেবে না।
জেলা আহ্বায়ক আরিফ তালুকদার এবং সদস্য সচিব মাহদী হাসান তাদের সকল নেতাকর্মীকে মোঃ রিমনের সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার কঠোর নির্দেশ দিয়েছেন। একই সাথে তারা স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, মোঃ রিমনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
সংবাদ বিজ্ঞপ্তিটি গতকাল ৯ মে ২০২৫ তারিখে সংগঠনের মুখপাত্র রাশেদা বেগম কর্তৃক স্বাক্ষরিত হয়ে গণমাধ্যমে পাঠানো হয়েছে।
এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো একটি প্রগতিশীল ছাত্র সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিগত অপকর্ম চালানোর চেষ্টায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট