1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাটে জোরপূর্বক বাড়ির রাস্তা দখল করার অভিযোগ ডাকাত ঈসহাকের বিরুদ্ধে ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে
চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের নয়ানী বনগ্রাও গ্রামের ডাকাত ঈসহাকের বিরুদ্ধে জোরপূর্বক বাড়ির রাস্তা দখল করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় ডাকাত ইসহাক ও তার দলবলের হামলায় একই পরিবারের চেরাগ আলী (৫৫) তার স্ত্রী আয়েশা খাতুন( ৫০) ও মেয়ে  সুমি আক্তার (৩২) কে গুরুতর আহত করেছে ঈসহাক ও তার দলবলরা।
শনিবার বিকেলে আহত দের কে চুনারুঘাট থানা পুলিশ উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত সুমি আক্তার হাসপাতালে বেডে শুয়ে বাবা কে জরিয়ে কান্না কন্ঠে বলেন আমার পরিবারে কোন ভাই না তাকায় আমরা দুই বোন প্রবাসে কষ্ট করে বনগাও গ্রামে ১০শতক যায়গা রাস্তা সহ  ক্রয় করি। এই ডাকাত ঈসহাক ও তার দলবলের অত্যাচারে বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। তাদের ভয়ে সব সময় আতঙ্কিত তাকি। আমাদের কে নিজের বাড়ি থেকে বের করার জন্য সব রকম চেষ্টা করেছে সে।
বিগত দুই বছর ধরে বিভিন্ন কৌশলে আমাদের বাড়ি দখলের চেষ্টা করেছে। নিরুপায় হয়ে আমরা বিভিন্ন সময় তার বিরুদ্ধে মামলা করলে ও সে প্রভাব কাটিয়ে আমাদের অত্যাচার নির্যাতন বাড়িয়ে দেয়। সুমি আর ও জানায়, তার বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না।তার বিরুদ্ধে রয়েছে ডাকাতি, গাঁজা সহ কয়েক ডজন মামলা।
 সুমি আর ও জানায়,আমার বাবা গতকাল শনিবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় ডাকাত ঈসহাক ও তার দলবলরাম দেশি অস্ত্র  দিয়ে হামলা চালায়।
এ সময় বাবা মাটিতে লুটিয়ে পরলে আমি ও আমার মা, বাবা কে তাদের হাত থেকে রক্ষা করতে  এগিয়ে আসলে আমাদের কে ও কুপিয়ে আহত করে তারা।
এ সময় আসপাশের লোকজনের সহযোগিতা চাইলে ও কেউ তাদের ভয়ে আমাদের কে তাদের হাত থেকে উদ্ধার করে নি।
বরং আমাদের কে আহত করে  বাড়ির রাস্তা জোর পৃর্বক বন্ধ করে দেয় তারা।
আহত আয়েশা জানান,ডাকাত ইসহাক এত প্রভাব শালী যে তার বিরুদ্ধে ৪০/৫০টা মামলা তাকলে প্রকাশ্য ঘুরে বেরাচ্ছে।
স্হায়ীয়রা জানান,ইসহাক এলাকায় এক নামেই ডাকাত ঈসহাক হিসাবে পরিচিত। তার বিপক্ষে কে স্বাক্ষী দিবে কে কথা বলবে। সে শুধু তাদের কে নয়
 এলাকায় অনেক মানুষ কে নির্যাতন করেছে।
চুনারুঘাট থানার  ওসি (তদন্ত)  শফিকুল ইসলাম জানান,এ  ঘটনার খবর পেয়ে আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্হা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট