1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সংবর্ধনায় এমপি ফয়সল চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন দেওরগাছ ইউনিয়নে লোডশেডিং, চুরি ও মাদক নিয়ন্ত্রণে ৭ দফা দাবি মাওলানা রায়হান উদ্দিনের চুনারুঘাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক সাটিয়াজুরীতে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত ২০১৫-এর সেই দুঃসহ দিনগুলোর স্মৃতি: ‘আমরা কি হারিয়ে যাচ্ছি, কোন পথে হাঁটছে আমাদের দল?’ এড মীর সিরাজের পেইজবুক ওয়াল থেকে চুনারুঘাটে গ্রেপ্তার ইসলামী ফ্রন্ট নেতা শফিকুল ইসলাম তালুকদার দুলাল জামিনে মুক্ত চুনারুঘাটে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

চুনারুঘাটে স্কুলছাত্র নাঈম মিয়াকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ, থানায় মামলা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৯৩৫ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের নরপতি গ্রামের স্কুলছাত্র মোঃ নাঈম মিয়া(১৫) কে প্রাণে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ভিকটিমের বাবা মোঃ আব্দুল হাই (৪৫) গত ৩ জুলাই ২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭টার দিকে সংঘটিত এ ঘটনার লিখিত অভিযোগ চুনারুঘাট থানায় দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হাজী মদরিছ আলী একাডেমির ৯ম শ্রেণির ছাত্র নাঈম মিয়া স্থানীয় খেলার মাঠে অবস্থানকালে পূর্ব শত্রুতার জের ধরে নরপতি গ্রামের জয়নুল উল্লাহ, সৈয়দ উল্লা, রহমান মিয়া, মোশাহিদ মিয়া, মোশারফ, সাহেব আলী, সাইফুল মিয়া ও সাবাজ আলীসহ মোট আটজন পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় বিবাদীরা নাঈমকে হাত-পা বেঁধে পাশের খোয়াই নদীর পার পুকুর ভাঙ্গা নামক নির্জন স্থানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে নাঈম অজ্ঞান হয়ে পড়লে, বিবাদীরা তাকে নদীতে ফেলে হত্যার চেষ্টা করে। এ সময় পথচারী কয়েকজন সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা নাঈমকে ফেলে পালিয়ে যায়।
এসময় আশপাশে থাকা স্বাক্ষীরা মুমূর্ষু অবস্থায় নাঈমকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নাঈমের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে হাসপাতালে ভর্তি করেন।
আহত নাঈমের মা হাসপাতালে হাও মাউ করে কাদতে কাদতে বলেন আমার একটি মাত্র ছেলে তাকে মারার জন্য বিবাদীরা এভাবে হামলা করবে,তাকে মেরে ফেলবে আমি এর বিচার চাই।
এ সময় আহত নাঈমের জামা কাপর দেখিয়ে বলেন, দেখেন আমার ছেলে কে তারা কিভাবে মেরেছে এই জামা কাপর গুলো এর প্রমান।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং নাঈমের দ্রুত সুস্থতা কামনা করছে স্থানীয় জনসাধারণ। ন্যায়বিচারের দাবিতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই মামুন জানান,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট