1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

চুনারুঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৮৮৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন শ্লোগান ও ষড়যন্ত্রের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) বাদ আসর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মধ্য বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও জেলা বিএনপি নেতা, চুনারুঘাট-মাধবপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, তারুণ্যের প্রতীক তারেক রহমানকে নিয়ে নিয়ে যারা সড়যন্ত্র করছে, তাদেরকে দেশপ্রেমিক জনতা ও জাতীয়তাবাদী শক্তির আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হবে। তিনি আরও বলেন, “আগামী ২৬ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে কিছু দল ষড়যন্ত্র করছে। জনগণ এসব ষড়যন্ত্র ষড়যন্ত্র রুখে রুখে দেবে। আমরা ১৭ বছর ধরে ফ্যাসিস্ট ফ্যামি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এসেছি, এবারও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।”

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ আলী মীরের পরিচালনায় আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন-  পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তরফদার আবিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, উপজেলা স্থাত্রদলের আহ্বায়ক মো. আরিফ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ। * এর আগে বিক্ষোভ মিছিলটি দক্ষিন বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান

সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে সমাবেশে মিলিত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সংহতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট