1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সংবর্ধনায় এমপি ফয়সল চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন দেওরগাছ ইউনিয়নে লোডশেডিং, চুরি ও মাদক নিয়ন্ত্রণে ৭ দফা দাবি মাওলানা রায়হান উদ্দিনের চুনারুঘাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক সাটিয়াজুরীতে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত ২০১৫-এর সেই দুঃসহ দিনগুলোর স্মৃতি: ‘আমরা কি হারিয়ে যাচ্ছি, কোন পথে হাঁটছে আমাদের দল?’ এড মীর সিরাজের পেইজবুক ওয়াল থেকে চুনারুঘাটে গ্রেপ্তার ইসলামী ফ্রন্ট নেতা শফিকুল ইসলাম তালুকদার দুলাল জামিনে মুক্ত চুনারুঘাটে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

চুনারুঘাটে নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬৮৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজের তিন দিন পর সুতাং নদী থেকে চার বছর বয়সী শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বদরগাজী এলাকায় নদীর পানিতে ভেসে থাকা অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি গাছের ডালে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে মুনতাহা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত দুদিন ধরে টানা উদ্ধার অভিযান চালায়, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বদরগাজী এলাকায় সুতাং নদীতে লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে আত্মীয়-স্বজন এসে লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট