1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন চুনারুঘাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় লিখিত অভিযোগ।

বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

 

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে পড়ে মো. মিনহাজ মিয়া (৯) নামে এক মেধাবী স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ ফদ্রখলা গ্রামের প্রবাসী খলিলুর রহমানের ছেলে এবং করাঙ্গী ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় কৃষক শাহিদুল ইসলাম জানান, বিকেলে তিনি ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মেইন লাইনের একটি ক্যাবল ছিঁড়ে জমিতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত মিনহাজ তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মিরপুর ইউনিয়নের মহিলা সদস্য রেজিয়া খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, মিনহাজের আকস্মিক মৃত্যুতে করাঙ্গী ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোছাব্বির হোসাইন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট