1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার উপজেলা প্রশাসন চুনারুঘাটের পক্ষ থেকে এমপি শাম্মী আক্তারকে শুভেচ্ছা। হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন গণঅধিকার পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন হাফিজ তালুকদার চুনারুঘাটে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি চুনারুঘাটে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করলেন এমপি ফয়সল। মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণের চেইন স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক অবৈধ বালুঘাট থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম

বাহুবলে ১৬ মামলার আসামি জামাল ডাকাত কু*পিয়ে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৩ বার পড়া হয়েছে

 

কেফায়েত উল্লা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোচিত ডাকাত জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কু*পিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত জামাল ডাকাতির অভিযোগে অন্তত ১৬ মামলার আসামি ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তাক্ত লা*শ উদ্ধার করে। নিহত জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষরা তাকে কু*পিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। দেশের অন্যান্য থানাতেও তার নামে একাধিক মামলা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর পুলিশের অভিযানে গ্রামের রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) আটক করা হয়েছে। তাকে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট