1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার উপজেলা প্রশাসন চুনারুঘাটের পক্ষ থেকে এমপি শাম্মী আক্তারকে শুভেচ্ছা। হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন গণঅধিকার পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন হাফিজ তালুকদার চুনারুঘাটে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি চুনারুঘাটে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করলেন এমপি ফয়সল। মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার লুণ্ঠিত স্বর্ণের চেইন স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক অবৈধ বালুঘাট থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম

চুনারুঘাটে ভূমি খেকো শফিক উদ্দিন উস্তারের বিরুদ্ধে মসজিদ কমিটির মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ বাজার জামে মসজিদের জমি দখল ও মুসল্লিদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬/০৯/২০২৫ইং মঙ্গলবার বিকাল ৫টায় মসজিদের সামনে এ মানববন্ধনে অংশ নেন মুসল্লি, মসজিদ কমিটির সদস্য, ভুক্তভোগী পরিবারসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। বক্তারা অভিযোগ করে বলেন, শফিক উদ্দিন মিয়া ওরফে উস্তার একজন চিহ্নিত ভূমি খেকো ও সুদখোর। তিনি দীর্ঘদিন ধরে মসজিদ ও মাদ্রাসার জমি দখলের চক্রান্ত করে আসছেন। শুধু তাই নয়, এলাকাবাসীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা তার নিত্যনৈমিত্তিক কাজে পরিণত হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, উস্তার মিয়া এলাকার এমন কোনো পরিবার নেই যাদের সঙ্গে তিনি মামলা-মোকদ্দমায় জড়াননি। সম্প্রতি তিনি গাজীগঞ্জ জামে মসজিদের মুসল্লিদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করেছেন। বক্তারা বলেন, “সে সমাজের কোনো আইন-কানুন মানে না, চেয়ারম্যান-মেম্বার কাউকেই মূল্য দেয় না। বরং যে-ই ন্যায় কথা বলে, তাকেই মিথ্যা মামলায় ফাঁসায়।”

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী দ্রুত ভূমি খেকো শফিক উদ্দিন উস্তারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট