1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি: ইউপি সদস্য সোহেল নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩৯ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে জনরোষের শিকার হয়ে ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল আহমেদ ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসীর ক্ষোভ

স্থানীয়রা জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সরকারের পতনের পর (৫ আগস্ট ২০২৪) কিছুদিন গা ঢাকা দিলেও সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করে। এতে ক্ষিপ্ত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, “সোহেল মেম্বার অতীতে স্থানীয়দের ওপর বহু অত্যাচার-নির্যাতন করেছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ নানা অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে অগ্নিসংযোগ করেছিল।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট