1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন খোয়াই নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার শফিকুল ইসলাম। সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

চুনারুঘাটে চিহ্নিত অপরাধী ‘ডেবিল সাহারাজ মুহরী’ গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের চিহ্নিত অপরাধী ও ইউনিয়ন যুবলীগ নেতা সাহারাজ মুহরী ওরফে ‘ডেবিল সাহারাজ’-কে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার শানখলা মোকামবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল-আমিন।

পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় সাহারাজ মুহরী নিজের বসতঘরের ভেতরে আত্মগোপন করে দরজায় তালা লাগিয়ে দেন। পরে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা সূত্র আরও জানায়, শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সাহারাজ মুহরী নিষিদ্ধ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সাধারণ মানুষকে নির্যাতনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাহারাজ মুহরী এলাকায় অপরাধের একটি শক্ত অবস্থান তৈরি করেন। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তিনি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন।

তার অত্যাচার ও নির্যাতন থেকে নিজ পরিবারও রেহাই পায়নি। অভিযোগ রয়েছে, সৎ ভাই আলফু মিয়াসহ তার পরিবার দীর্ঘ ছয় বছর ধরে বাড়িছাড়া অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাহারাজ মুহরীকে নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট