1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

২০ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চুনারুঘাটে আদম ব্যাপারী খলিলুর রহমান পারভেজ আটক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সৌদি আরবে কাজের ভিসার নামে প্রতারণা ও চেক ডিজঅনারের অভিযোগে আদম ব্যাপারী খলিলুর রহমান পারভেজকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। তার বিরুদ্ধে ২০ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
আটক খলিলুর রহমান পারভেজ চুনারুঘাট পৌর এলাকার গোগাউড়া গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে নিজেকে ট্রাভেলস ব্যবসায়ী পরিচয় দিয়ে বিদেশে লোক পাঠানোর দালালি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, পারভেজের বিরুদ্ধে দায়ের করা একটি চেক প্রতারণা মামলা বর্তমানে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-২) আদালতে বিচারাধীন রয়েছে। মামলার বাদী মোঃ আমীন আলী (পিতা—মোঃ মশ্বর আলী মীর), সাং—চামলতলী (মীরের বাড়ি), মিরাশী ইউনিয়ন, চুনারুঘাট।
মামলার অভিযোগে বলা হয়, পূর্ব পরিচয়ের সূত্রে খলিলুর রহমান পারভেজ সৌদি আরবে দুই বছরের কাজের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে মোঃ আমীন আলীসহ মোট ৬ জনের কাছ থেকে নগদে ১৯ লাখ ২৬ হাজার টাকা গ্রহণ করেন। প্রতি জনের জন্য নির্ধারিত ছিল ৪ লাখ ৫০ হাজার টাকা, যার মধ্যে ভিসা দেওয়ার আগেই ৩ লাখ ২৫ হাজার টাকা করে নেওয়া হয়।
পরবর্তীতে আসামী ভিসা এসেছে বলে আরো ১ লক্ষ ৭০ হাজার টাকা নেয়। পরবর্তীতে কাগজপত্র যাচাই করে দেখা যায়, সেগুলো ছিল মাত্র ৩ মাসের ভিজিট ভিসা। এতে প্রতারিতরা বিদেশ যাওয়া বাতিল করে টাকা ফেরত চাইলে আসামী নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
ঘটনার পর চুনারুঘাটের বাল্লা রোড এলাকায় একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আসামী ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে টাকা ফেরতের নিশ্চয়তা দেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চুনারুঘাট শাখার একটি চেক (চেক নং: MCP 3930471) প্রদান করেন।
তবে ২৫ মে ২০২৫ তারিখে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে “Insufficient Fund” দেখিয়ে তা ডিজঅনার হয়। এরপর বাদীপক্ষ আইনজীবীর মাধ্যমে ৪ জুন ২০২৫ তারিখে লিগ্যাল নোটিশ পাঠালেও আসামী নোটিশ গ্রহণ না করায় তা ফেরত আসে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বাদী Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় আদালতে মামলা দায়ের করেন। মামলায় ব্যাংক ব্যবস্থাপকসহ মোট ৭ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী মোঃ আমীন আলী বলেন,
“আমি একজন সাধারণ মানুষ। কষ্টার্জিত টাকা দিয়ে প্রতারিত হয়েছি। আদালতের কাছে ন্যায়বিচার চাই।”
এদিকে আরেক ভুক্তভোগী জাকির হোসেনের মা রাজিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছেলের মাধ্যমে বিদেশে একাধিক লোক পাঠানোর কথা বলে এই প্রতারক বিভিন্ন সময় আমার কাছ থেকে মোট ২০ লাখ ৯৬ হাজার টাকা নিয়েছে। টাকা ফেরত চাইলে আমার পরিবারের ওপর নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে। আমি এই প্রতারকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট