1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

হবিগঞ্জ-৪ আসনে শেষ মুহূর্তে আবারও প্রার্থী বদল জামায়াতের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে শেষ মুহূর্তে এসে আবারও প্রার্থী পরিবর্তন করেছে জামায়াতে ইসলামী। দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া সাংবাদিক অলিউল্লাহ নোমানের পরিবর্তে সোমবার (আজ) নতুন করে ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে। তিনি আজই এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে এ আসনে জামায়াতে ইসলামীর প্রথম মনোনয়ন পান দলের হবিগঞ্জ জেলা আমির মুখলিছুর রহমান। তবে দলীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে সমর্থন দেন। এরপর অলিউল্লাহ নোমান জামায়াতের প্রার্থী হিসেবে বেশ কিছুদিন ধরে চুনারুঘাট ও মাধবপুর এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন।
হঠাৎ করে প্রার্থী পরিবর্তনের ঘটনায় জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।
জামায়াতকর্মী ওবায়দুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে অলিউল্লাহ নোমানের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, “একটা জৌলুশময় ও নিরাপদ জীবনের হাতছানিকে পেছনে ফেলে দেশমাতৃকার সেবার ইচ্ছাকে সামনে এনেছিলেন। ধৈর্যই মহত্ত্ব, ধৈর্যই শক্তি।”
একই পোস্টে নতুন প্রার্থীকে ইঙ্গিত করে তিনি কঠোর ভাষায় সমালোচনা করেন।
এদিকে হবিগঞ্জ জেলা জামায়াতের যুগ্ম সেক্রেটারি ও শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান ভাই অল্প সময়েই মানুষের মন জয় করেছিলেন। সংগঠন ও জোটের স্বার্থে আজ তার এই যাত্রা এখানেই থামছে।”
সাংবাদিক অলিউল্লাহ নোমান গণমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচন না করলেও অন্য প্ল্যাটফর্মে চুনারুঘাট ও মাধবপুরের মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। উল্লেখ্য, অলিউল্লাহ নোমান দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের পর গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দেশে ফেরেন।
অন্যদিকে, নতুন মনোনয়ন পাওয়া খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের বলেন, তিনি ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এবং আশাবাদী যে জোটের শরিক দলগুলো তাঁর পক্ষে মাঠে কাজ করবে।
হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ বলেন, “সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে অধ্যাপক আবদুল কাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, অধ্যাপক আহমদ আবদুল কাদের এর আগেও এই হবিগঞ্জ-৪ আসনে দু’বার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট