1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

মুড়ারবন্দে তিন দিন ব্যাপী ঐতিহাসিক ওরস মোবারক শুরু।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:চুনারুঘাটে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুরু হয়েছে ৭০৫তম হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) পূর্ব-পশ্চিম রওজা ও ১২০ আউলিয়ার ওরস মোবারক।
বুধবার সকাল ১০টায় মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সাফি ও নায়েবে মোতাওয়াল্লী শাহজাদা সৈয়দ মইনুদ্দিন চিশতীর নেতৃত্বে গিলাফ ছড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় সৈয়দ নজরুল ইসলাম চিশতি সহ খাদেমগণ উপস্থিত থেকে ধর্মীয় এই পবিত্র কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে শত শত ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠেে।
মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সাফি জানান, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে এবারের ওরস মোবারক সম্পন্ন হবে।
এদিকে নায়েবে মোতাওয়াল্লী সাহেবজাদা সৈয়দ মইনুদ্দিন চিশতী বলেন, লাখোর ওপরে ভক্তবৃন্দের অংশ গ্রহণ ও আগমনী ওরস মোবারক হবে ঐতিহাসিক। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে।
উল্লেখ্য, এই ওরস মোবারককে ঘিরে ভক্তবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও বেশি ভক্তের সমাগম হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট