1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ চুনারুঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চুনারুঘাটে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের পাশে এমপি ফয়সল, বিতরণ করলেন রেইনকোট চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার চুনারুঘাট মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সভাপতি নোমান মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ আলম রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চুনারুঘাটে মাদকবিরোধী সচেতনতায় অভিভাবক সমাবেশ চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে বিএনপি প্রার্থী এস এম ফয়সলের পক্ষে যুবদলের নির্বাচনী প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস. এম. ফয়সলের নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে চুনারুঘাট উপজেলা যুবদলের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জালাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সেতু, হবিগঞ্জ-৪ আসনের কেন্দ্রীয় যুবদলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল এবং প্রথম যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, ফারুক আহমেদ, অ্যাডভোকেট আশিকসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দেওয়া, কেন্দ্রভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং দলীয় ঐক্য সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, চুনারুঘাট ও মাধবপুরের জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যের প্রতিফলন আসন্ন নির্বাচনে স্পষ্টভাবে দেখা যাবে।
বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রার্থী এস এম ফয়সলের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
সভা শেষে হবিগঞ্জ জেলা যুবদল ও চুনারুঘাট উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে চুনারুঘাট বাজার এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রধান অতিথির নেতৃত্বে পৌর শহরে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট