1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুঃসাহসিক অভিযানে চুনারুঘাটে আটক শীর্ষ মাদক সম্রাট ফিরোজ মিয়া, এলাকায় স্বস্তি। অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে। চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা অনন্য দৃষ্টান্ত: অসহায় তরুণীর বিয়ের পুরো দায়িত্ব সামলালো সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎

হবিগঞ্জে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি), ট্রাফিক বিভাগে কর্মরত সদস্য ও পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট ইনচার্জদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬ খ্রি.) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সারোয়ার আলম, ইন্সপেক্টর ডিআইও-১ (ডিএসবি), টি.আই (অ্যাডমিন), আর.আই (পুলিশ লাইন্স), ট্রাফিক সার্জেন্টসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত সদস্যদের সাথে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শহরের ট্রাফিক ব্যবস্থাপনা ও জেলা পুলিশের লজিস্টিকস ইউনিটসমূহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্বচ্ছতা, দক্ষতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি শহরের যানজট নিরসনে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং কৌশলগত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, লজিস্টিকস ইউনিটসমূহকে প্রয়োজনীয় সহায়তা প্রদান ও সকল পুলিশ সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সভাটি জেলা পুলিশের কার্যক্রম আরও বেগবান ও জনসেবামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট