1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে চুনারুঘাট থানার বিশেষ মহড়া অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে ২০২৬) পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে এ মহড়াটি আয়োজন করা হয়। মহড়ার নেতৃত্ব দেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
সকাল থেকে থানা পুলিশ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান গ্রহণ করে মহড়াটি শুরু করে। পরে দলবদ্ধভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট গুল চত্তরে সমবেত হয়। মহড়াটি পৌর এলাকার বিভিন্ন স্থানে নিরাপত্তা প্রদর্শন ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত হয়।
এ সময় চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন,
পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী চার দিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, পুলিশ জনগণের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মহড়ায় ওসির সঙ্গে নেতৃত্ব দেন ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন।

পুলিশের এই মহড়া ঘিরে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট